
তালা (উপজেলা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে আজ প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং যুব ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মো: তারিক ইমাম। কর্মশালায় স্থানীয় সরকারের প্রতিনিধি এবং যুব সমাজের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি ও টেকসই উন্নয়নের নানাদিক নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক এস এম আফজাল হোসেনসহ এলাকার যুব প্রতিনিধিরা।
উল্লেখ্য, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করছে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’