
নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার
(১৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের আলীপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে গ্রাম আদালতের আউটরিচ কার্যক্রমের অংশ হিসেবে আলীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মাঝে গ্রাম আদালতের সুবিধা নিয়ে আলোচনা করেন গ্রাম আদালতের কালকিনি ও ডাসার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত থেকে প্রেরিত গ্রাম আদালতের লিফলেট সকল অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করেন এবং গ্রাম আদালতের সুবিধা নিয়ে আলোচনা করেন।
উক্ত আউটরিচ কার্যক্রমে অংশগ্রহণ করেন পূর্ব এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নেয়ামুল আকন। চেয়ারম্যান সকল অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের মাধ্যমে কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে সেই সম্পর্কে আলোচনা করেন। চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ফৌজদারি মামলার ফি ১০/-টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০/-টাকা এ ছাড়া এ আদালতে আর কোন টাকা-পয়সা লাগে না।
তিনি ছাত্রীদের বলেন তোমাদের স্কুলে যাতায়াতের পথে কোন ছেলেরা যদি বিরক্ত করে তাহলে সরাসরি আমার কাছে চলে আসবা এবং যারা ডিস্টার্ব করে তাদের বিরুদ্ধে আমি গ্রাম আদালতের মাধ্যমে ব্যবস্থা নিব। সভায় উপস্থিত ছিলেন আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আওলাদ হোসেন সহ অন্যান্য শিক্ষকগন।