সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগদান মো. শাহিনের, কোর্টে বদলি শহিদুল ইসলাম ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আব্দুর রউফ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গোদাগাড়ী মডেল থানায় নতুন ওসি যোগদান সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কালিগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগদান মো. শাহিনের, কোর্টে বদলি শহিদুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মো. শাহিন। এর আগে এই থানায় দায়িত্ব পালন করা ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদারকে সাতক্ষীরা কোর্টে বদলি করা হয়েছে।

যোগদানের পর নবযোগদানকৃত ওসি মো. শাহিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এর পূর্বে মোংলা থানা এবং সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন এই পুলিশ কর্মকর্তার যোগদানের ফলে কালিগঞ্জ থানার কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

এদিকে বিদায়ী ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার কালিগঞ্জ থানায় তার কার্যকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews