সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আব্দুর রউফ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গোদাগাড়ী মডেল থানায় নতুন ওসি যোগদান সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত 

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তাঁর মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয়ার পাশাপাশি দেশে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপলাভ করে। জুলাই বিপ্লবের পর তাদেরই যোগ্য উত্তরসূরি তারেক রহমান জনরায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনিও সুস্থ ধারার নতুন রাজনীতি নিয়েই এগিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ উপহার দেবেন।

রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জিয়া শিশু-কিশোর সংগঠন-খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।

জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগর সভাপতি নিয়াজ আহমেদ তুহিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি মির্জা মাসুদুর রহমান ও সহসভাপতি পারভিন সুলতানা মিতু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে প্রধান অতিথি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews