সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আব্দুর রউফ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গোদাগাড়ী মডেল থানায় নতুন ওসি যোগদান সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত 

মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম,জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক সম্পত্তির জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে বানিয়াপাড়া গ্রামের মো. বজলুর রশিদ ও তার লোকজন ওই জমি নিজেদের দাবি করে জমির মালিকদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছেন।

 

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, কিছুদিন আগে তাদের ভুট্টাক্ষেতে নিজেরাই বিষ প্রয়োগ করে পরে ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের দাবি, আদালতের প্রক্রিয়ায় ওই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপরও বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি অব্যাহত রাখা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও দাবি করেন, কয়েকদিন আগে মো. বজলুর রশিদ ও তার লোকজন তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেন তারা। এ ঘটনায় তারা দেওয়ানগঞ্জ মডেল থানায় চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন বলে জানান।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তারা কোনো ধরনের হয়রানি বা মিথ্যা মামলার শিকার হতে চান না। জমি সংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক তথ্য উদঘাটন এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews