রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নৈতিক ও জনবান্ধব পুলিশ গঠনে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী মোটিভেশনাল ট্রেনিং শুরু YSoB ট্যালেন্ট ফেস্ট ২০২৬-এ চা বন্ধু প্রোজেক্ট নিয়ে চ্যাম্পিয়ন সাতক্ষীরার সুদীপ্ত  তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সরব তরুণ গণমাধ্যমকর্মী আবু রায়হান কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি দেখার কেউ নেই  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন শ্যামনগর গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফসুর আলী মোল্লা গ্রেপ্তার: পুলিশের বিশেষ অভিযান মাদারীপুর লেক পারে জেলা প্রশাসনের নিয়মিত শরীরচর্চা কর্মসূচি ও বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক  বেগম খালেদা জিয়া দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মানবসেবা ও সামাজিক সংস্থাকে এগিয়ে নিতে সাগরদাঁড়িতে জরুরি সভা

YSoB ট্যালেন্ট ফেস্ট ২০২৬-এ চা বন্ধু প্রোজেক্ট নিয়ে চ্যাম্পিয়ন সাতক্ষীরার সুদীপ্ত 

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এম.সামীর, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

জাতীয় পর্যায়ের স্বনামধন্য প্রতিযোগিতা ‘ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ ট্যালেন্ট ফেস্ট ২০২৬’-এর প্রজেক্ট ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন সাতক্ষীরার তরুণ উদ্ভাবক”সুদীপ্ত দেবনাথ”। তার উদ্ভাবনী ও জনকল্যাণমুখী উদ্যোগ ‘চা বন্ধু’ প্রজেক্ট নিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি।

 

চলতি মাসের ১৪ ও ১৫ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এই ট্যালেন্ট ফেস্ট। বিজ্ঞান, সৃজনশীলতা, সাধারণ জ্ঞান, প্রজেক্ট ডিসপ্লে এবং ট্রেজার হান্টসহ নানা সামাজিক ও ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত তরুণ প্রতিযোগী অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক ও জাতীয় পরিমণ্ডলে তরুণদের মেধা বিকাশে কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ’ এই ফেস্টের আয়োজন করে, যেখানে কমিউনিটি পার্টনার হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে ‘স্ক্রিপ্টি স্ফেয়ার’।

 

প্রতিযোগিতার মূল আকর্ষণ প্রজেক্ট ডিসপ্লেতে সুদীপ্ত দেবনাথের ‘চা বন্ধু’ প্রজেক্টটি বিচারক ও দর্শকদের ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষণ করে। প্রজেক্টটি মূলত একটি আধুনিক মাইক্রো-ফান্ডিং প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য একটি টেকসই ও সামাজিক দায়বদ্ধ সমাজ গড়ে তোলা। এটি ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক অবদানকে একত্রিত করে দেশের চা-শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও উন্নত জীবনমান নিশ্চিত করতে কাজ করে। পাশাপাশি তরুণ স্বেচ্ছাসেবক ও উদীয়মান সামাজিক পরিবর্তনকামীদের বিভিন্ন অর্থবহ উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা ও ফান্ডিং প্রদান করে।

 

আয়োজন শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব সিরাজুল ইসলাম সিরাজসহ অঞ্চলটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষাবিদগণ। অতিথিরা সুদীপ্ত দেবনাথের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং তার এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে দেশের টেকসই উন্নয়নে এমন প্রজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews