রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নৈতিক ও জনবান্ধব পুলিশ গঠনে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী মোটিভেশনাল ট্রেনিং শুরু YSoB ট্যালেন্ট ফেস্ট ২০২৬-এ চা বন্ধু প্রোজেক্ট নিয়ে চ্যাম্পিয়ন সাতক্ষীরার সুদীপ্ত  তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সরব তরুণ গণমাধ্যমকর্মী আবু রায়হান কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি দেখার কেউ নেই  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন শ্যামনগর গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফসুর আলী মোল্লা গ্রেপ্তার: পুলিশের বিশেষ অভিযান মাদারীপুর লেক পারে জেলা প্রশাসনের নিয়মিত শরীরচর্চা কর্মসূচি ও বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক  বেগম খালেদা জিয়া দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মানবসেবা ও সামাজিক সংস্থাকে এগিয়ে নিতে সাগরদাঁড়িতে জরুরি সভা

নৈতিক ও জনবান্ধব পুলিশ গঠনে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী মোটিভেশনাল ট্রেনিং শুরু

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক

জনবান্ধব, সেবামুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত’ প্রশিক্ষণ কোর্স। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে ২য় ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এ.এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনসেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা, পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা।”

জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও আস্থার সম্পর্ক গড়ার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “জনগণের প্রতি আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমেই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে হবে।” এ সময় তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও নৈতিক মূল্যবোধ পেশাগত কর্মক্ষেত্রে সততার সঙ্গে প্রয়োগ করার জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক এবং ২য় ব্যাচে অংশ নেওয়া পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এই বিশেষ কোর্সে পুলিশের পেশাগত দক্ষতার পাশাপাশি আচরণগত পরিবর্তন ও নৈতিকতার পাঠ প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews