নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মো. শাহিন। এর আগে এই থানায় দায়িত্ব পালন করা ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদারকে সাতক্ষীরা কোর্টে বদলি করা হয়েছে।
যোগদানের পর নবযোগদানকৃত ওসি মো. শাহিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এর পূর্বে মোংলা থানা এবং সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন এই পুলিশ কর্মকর্তার যোগদানের ফলে কালিগঞ্জ থানার কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
এদিকে বিদায়ী ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার কালিগঞ্জ থানায় তার কার্যকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত