বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাবার রুহের মাগফিরাত কামনায় কেশবপুরে ২০০ চারা বিতরণ হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত  সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে গ্রাম আদালতের সুবিধা নিয়ে আলোচনা  আদালতের নির্দেশের পরও জিডি তদন্তে স্থবিরতা চুয়াডাঙ্গায় দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ঝিকরগাছায় সাবেক বিএনপি নেতা মশিয়ার রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ শেষ হলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কনে গাবুরায় ৪০০ ছিন্নমূল শিশু পরিবারের পাশে নাবিকের মাসিক নগদ সহায়তা

ঝিকরগাছায় সাবেক বিএনপি নেতা মশিয়ার রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এস এম হাফিজুর রহমান হাফিজ,ঝিকরগাছা প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম মশিয়ার রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০২০ সালের ১৮ আগস্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁকড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় তাঁর স্থানীয় মোঘলবাড়ী কবরস্থানে কবর জিয়ারত ও এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

মরহুম মশিয়ার রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনে বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলীয় সংগঠন মজবুতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজপথের আন্দোলনের পাশাপাশি তিনি বাঁকড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের সেবায় আত্মনিয়োগ করেছিলেন।

 

রাজনৈতিক পরিচয়ের বাইরেও এলাকায় একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে তাঁর বিশেষ খ্যাতি ছিল। তিনি বাঁকড়া এম. আর. এডাস স্কুলের সভাপতি, বাঁকড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য এবং বাঁকড়া বাজার কমিটির নির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা-কলমসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানে তাঁর বিশেষ উদ্যোগ ছিল।

 

এক অনন্য পরিবেশপ্রেমী হিসেবে মরহুম মশিয়ার রহমান প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাস্তার দুই পাশে ফলদ, বনজ ও ফুলের চারা রোপণ করতেন। তাঁর হাতে রোপণ করা সেসব গাছ আজও ফুল ও ফল দিয়ে সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে।

 

সকালে কবর জিয়ারত ও দোয়ায় উপস্থিত থেকে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান—

ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক এস. এম. আমিরুল ইসলাম।

বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামির হোসেন, সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাইফুজ্জামান জুয়েল, বিএনপি নেতা ও ইউপি সদস্য ডাক্তার মোঃ ইসরাইল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল, বিএনপি নেতা নূর আলী ও সাইফুজ্জামান মিন্টু।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম হাফিজুর রহমান হাফিজ, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ, যুবদল নেতা মোঃ ইদ্রিস আলীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews