সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কালিগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগদান মো. শাহিনের, কোর্টে বদলি শহিদুল ইসলাম ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আব্দুর রউফ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গোদাগাড়ী মডেল থানায় নতুন ওসি যোগদান

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি :

 

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) পাবনা জেলা ফরিদপুর উপজেলায় সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা দিঘির পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৩ সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর ও সংরক্ষিত সংসদ সদস্য (পাবনা – সিরাজগঞ্জ) এডভোকেট আরিফা সুলতানা রুমা। উপজেলা হল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সির সঞ্চালনায় এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

এ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য পাবনা ৩ মোহাম্মদ আলী আজগর।সংরক্ষিত সংসদ সদস্য (পাবনা- সিরাজগঞ্জ) এডভোকেট আরিফা সুলতানা রুমা।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফরিদপুর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম (বকুল), উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খাঁন, বিনগর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাফিনুর ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু তালেব মন্ডল, উপজেলা জামাতেয়ের সেক্রেটারি আব্দুল হাই রাজি সহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews