Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

বিনোদন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী পৌর পার্ক উদ্বোধন

By NEWS TV
September 13, 2025 1 Min Read
0

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা দিগন্ত।

শিশু ও বৃদ্ধসহ সকল বয়সী নাগরিকদের জন্য স্বাস্থ্য সম্মত সুন্দর মনোরম পরিবেশে বিনোদনের জন্য পটুয়াখালী পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আবহাওয়া অফিস সংলগ্ন আরামবাগস্থ পটুয়াখালী পৌর পার্ক এর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শান্তির পায়রা কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে পৌর পার্কের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. জুয়েল রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্ক এর সার্বিক পরিচালনায় চৌধুরী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের পক্ষে মেহেদী হাসান শামীম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, উপ-সহকারি প্রকৌশলী উজ্জল কর্মকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ হুমায়ুন কবির, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ বশির মৃধা, সাধারণ সম্পাদক ইমাম হোসেন নাসির খন্দকার, জেলা বিএনপির সদস্য সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু ও সদস্য মোঃ সিদ্দুকুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পার্ক এর উদ্বেধনী ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান। পরে পার্কে শিশুদের জন্য স্থাপিত বেবী কিটসজোনসহ বিভিন্ন দর্শনীয় স্থাপনা পরিদর্শন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. জুয়েল রানাসহ অতিথিবৃন্দ। উদ্বোধনী দিনেই পার্কে বিনোদন প্রিয় শত শত নারী- পুরুষ, শিশু- কিশোরের সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

শেরপুর সদর উপজেলার সাপের কামড়ে ওঝার মৃত্যু!

Next

ববিতে রাজবাড়ী জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে শানু-নাজিরুল

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d