রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

ববিতে রাজবাড়ী জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে শানু-নাজিরুল

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজবাড়ী জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অষ্টম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহিনুর আক্তার শানু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিরুল ইসলাম।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এ নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান ও ফজলে রাব্বি।

পরবর্তীতে পূর্ববর্তী কমিটির সভাপতি রিফাহ নানজিবা বৈশাখী এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব ও নথিপত্র হস্তান্তর করেন। পাশাপাশি সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের আহ্বান জানান।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি শাহিনুর আক্তার শানু ও সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম সকলের সহযোগিতায় একটি আরও ঐক্যবদ্ধ ও উজ্জীবিত সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews