বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কাহারোলে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন এমপি মনজুরুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের কাহারোলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে তিনি প্রথমে বীরগঞ্জ উপজেলা শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তীতে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তিনি কাহারোল উপজেলা শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আবু সরফরাজ হোসেন ,এএসপি (সার্কেল) মোঃ মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও পর্যায়ক্রমে কাহারোল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, কাহারোল থানা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি জাতি গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews