বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ, যা জানাল পরিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ

 

চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার।

 

বুধবার হঠাৎ করেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ঢালিউড তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়। তবে তার পরিবার সূত্র জানিয়েছে, রিয়াজ জীবিত ও সুস্থ আছেন।

 

এ বিষয়ে রিয়াজের স্ত্রী গণমাধ্যমকে জানান, ছড়িয়ে পড়া খবরটি মোটেও সত্য নয়। তিনি যেখানেই আছেন, ভালো ও সুস্থ আছেন। ভক্তদের এমন বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আত্মগোপনে চলে যান রিয়াজ। এরপর থেকে তাকে জনসমক্ষে কিংবা চলচ্চিত্র অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এমনকি তার ব্যক্তিগত মোবাইল নম্বরটিও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। দীর্ঘদিনের এই অন্তরাল থেকেই মূলত তার মৃত্যু নিয়ে এমন অপপ্রচার চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে রিয়াজের। প্রায় দুই দশক ধরে ঢালিউডে রাজত্ব করা এই অভিনেতা অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ ২০২২ সালে মুক্তি পায়। এরপর থেকে তাকে আর নতুন কোনো কাজে দেখা যায়নি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews