রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

পাগলিটা মা হয়েছে বাবা হয়নি কেউ কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিল একটি নবজাতক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সুস্থ এক কন্যা শিশুর জন্ম হয়।

 

প্রায় এক মাস আগে মৌতলা বাজার এলাকায় অন্তঃসত্ত্বা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় ওই নারীকে। পরে স্থানীয়রা কমিউনিটি ক্লিনিকের কর্মীদের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের দিকনির্দেশনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করেন। অবশেষে সঠিক পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে মা ও শিশু দুজনেই সুস্থভাবে জীবন পেতে শুরু করেছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। এ সময় তিনি নবজাতককে কোলে নেন এবং শিশুটির সুস্থতা ও ভবিষ্যৎ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

 

প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন, নবজাতকের নিরাপত্তা ও সঠিক পরিচর্যার জন্য সরকারি উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ওই অজ্ঞাত নারীর দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

 

এদিকে মানসিক ভারসাম্যহীন ওই নারীর গর্ভধারণ ও সন্তানের জন্মকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা চলছে। সচেতন মহল মনে করছেন নারীর প্রতি শোষণ ও নির্যাতনের এ ঘটনাটি খতিয়ে দেখা প্রয়োজন।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির ভবিষ্যৎ যেন অন্ধকারে না যায়, সে ব্যাপারে সব ধরনের সরকারি ভাবে সুরক্ষা ও সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews