
নিজস্ব প্রতিনিধি
কর্মদক্ষতা এবং মানবিক পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এএসআই গোপাল। সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পাটকেলঘাটা থানায় সফলতার সাথে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি যশোর জেলায় কর্মরত রয়েছেন। সেখানেও তিনি নিজের পেশাদারিত্বের ছাপ রেখে চলেছেন।
সাতক্ষীরায় অবস্থানকালীন এএসআই গোপাল তার সাহসী অভিযান এবং অপরাধ দমনে বিশেষ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে ডিবিতে থাকাকালীন জেলাজুড়ে মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে তার অবদান ছিল দৃশ্যমান। পরবর্তীতে পাটকেলঘাটা থানায় বদলি হওয়ার পর তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেন। তার সদালাপী ব্যবহার এবং দ্রুত সমস্যার সমাধানের কারণে তিনি স্বল্প সময়েই পাটকেলঘাটার সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলি সূত্রে বর্তমানে তিনি যশোর জেলায় কর্মরত আছেন। নতুন কর্মস্থলেও তিনি তার পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তার নিষ্ঠা সহকর্মীদের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে, আজ ১ মে এএসআই গোপালের পুত্র অর্জুন কুমারের দ্বিতীয় জন্মবার্ষিকী। পেশাগত ব্যস্ততার মধ্যেও ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে সন্তানের জন্মদিন উদযাপন করেছেন তিনি। ২ বছর পূর্ণ করা ছোট্ট অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন।
পাটকেলঘাটার স্থানীয় বাসিন্দারা জানান, এএসআই গোপালের মতো দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা বর্তমানে সমাজ গঠনে অত্যন্ত জরুরি। কর্মস্থল পরিবর্তন হলেও তার ফেলে আসা কর্মস্থলের মানুষেরা আজও তার সেবার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।