বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি টিভি)-তে বিশেষ প্রতিনিধি হিসেবে সাহারা সুলতানার যোগদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ (ডিএসডি টিভি)-এর বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষ সংবাদকর্মী সাহারা সুলতানা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সামাজিক দায়বদ্ধতা তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। এখন থেকে তিনি ডিএসডি টিভির হয়ে বিশেষ প্রতিনিধি হিসেবে সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করবেন।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে সাহারা সুলতানা বলেন, “পেশাগত সততা বজায় রেখে এবং সত্যের পথে অবিচল থেকে আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কন্ঠস্বর হওয়ার লক্ষ্যেই আমার এই পথচলা। আমি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

সাহারা সুলতানার এই নিয়োগে অভিনন্দন জানিয়েছে ডিএসডি টিভি পরিবার। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, তার মেধা ও কর্মতৎপরতা প্রতিষ্ঠানটির বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে নীতি ও নৈতিকতা বজায় রেখে তিনি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘সত্যের সন্ধানে নির্ভীক’ এই মূলমন্ত্রকে ধারণ করে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ শুরু থেকেই পাঠকদের আস্থার জায়গায় অবস্থান করছে,

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews