বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

দুপচাঁচিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবাদে উত্তাল রাজপথ, সড়ক অবরোধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোঃ কাওছার মিয়া দীপু, বগুড়া জেলা

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র উত্তেজনা ও জনরোষ সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার দিনভর বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, অভিভাবক ও ক্ষুব্ধ এলাকাবাসী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক, অভিভাবক ও সাধারণ গ্রামবাসীরা একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপচাঁচিয়া থানায় গিয়ে অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা থানার সামনে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন। পরবর্তীতে মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দিকে অগ্রসর হয়। মিছিল চলাকালে উত্তেজিত জনতা উপজেলা মোড়ে অবস্থান নিয়ে কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভ চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই জঘন্য অপরাধের হোতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বিক্ষোভে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম। তিনি অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান।

উদ্ভূত পরিস্থিতিতে দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তিনি জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধী কোনোভাবেই ছাড় পাবে না।”

পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এমন ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews