বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

দাউদকান্দিতে তিশা পরিবহনের বাস ও CNG’র সংঘর্ষে আহত ৩

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি CNG’র মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস রিজার্ভে নোয়াখালী-লক্ষীপুরে একটি উৎসব উপলক্ষে যাচ্ছিল। পথিমধ্যে মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি CNG’র সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে মালাখালা বাজারের দিকে চলে যায়। পরে স্থানীয় জনতা মালাখালা বাজার এলাকায় বাসটিকে আটক করে।

এদিকে, CNGটিতে থাকা তিনজন যাত্রীই গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

গুরুতর আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই পুরুষকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারীর তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত দুই পুরুষের একজনের মাথা ফেটে গেছে, অপরজন শরীরজুড়ে আঘাত পেয়েছেন।

বাসচালকের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। বাসটির মালিক দাউদকান্দি উপজেলার বাসিন্দা। অন্যদিকে CNG চালক গরিপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews