বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় তালগাছ থেকে পড়ে খাইরুল ইসলাম কাগজী (৪৯) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম কাগজী খলিশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত ইউপি সদস্য এবং গণেশপুর গ্রামের মৃত খালেক কাগজীর ছেলে। তিনি খলিশখালী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করতেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমান জানান, ঘটনার সময় খাইরুল ইসলাম বাড়ির পাশের একটি তালগাছে উঠে তালের কাঁদি কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। খলিশখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews