
মো: ইমন হোসেন, দুমকি উপজেলা ক্রাইম রিপোর্টার।
পটুয়াখালীর দুমকিতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন মাত্র ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে দুমকি থানা পুলিশ।
জানা যায়, গত শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে লেবুখালী-পাগলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী বুশরা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে তিনি দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন দুমকি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ সজিব হোসেন। সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যে Vivo Y11 মডেলের মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন তিনি।
পরে উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিক বুশরা আক্তারের জিম্মায় হস্তান্তর করা হয়।
বুশরা আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার বগাবন্দর এলাকার মৃত আমির হোসেনের মেয়ে। মোবাইল ফিরে পেয়ে তিনি দুমকি থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”