বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা

ট্রেনের টিকিটে বাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

ট্রেন বন্ধ: যাত্রীদের জন্য বিআরটিসি বাসের বিকল্প ব্যবস্থা রানিং স্টাফদের আন্দোলনের কারণে গতকাল সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এক জরুরি বার্তায় জানান, আন্দোলনের ফলে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন।

এছাড়া, উল্লিখিত স্থানগুলো থেকেও যাত্রীরা ঢাকায় আসার জন্য একইভাবে বিআরটিসি বাস সার্ভিস ব্যবহার করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিকল্প বাস পরিষেবা চালু থাকবে।

উল্লেখ্য, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের যাতায়াতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। রেলওয়ের এ উদ্যোগ অনেক যাত্রীর ভ্রমণ সমস্যা কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews