বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম, জামালপুর জেলা,প্রতিনিধি

 

ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম পল্টন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ঝাউডাঙ্গা কলাকান্দা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহসহ বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ লাকি আক্তার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “পঞ্চম শ্রেণির বিদায় মানে নতুন শিক্ষাজীবনে প্রবেশের প্রথম ধাপ। তোমাদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের সব শ্রেণির শিক্ষার্থীরা তাদের প্রিয় বন্ধুদের বিদায় জানাতে অংশ নেয়।

 

স্থানীয়ভাবে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

 

উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews