বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে পুলিশের অভিযানে চুরির অভিযোগে গ্রেফতার-৪ বেতাগীতে সবুজ ভবিষ্যৎ গড়তে ৩৭ নং করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ঝাউডাঙ্গার মোহনপুরে বাড়িতে দুর্ধর্ষ চুরি তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি লালটু গ্রেফতার বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের,উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক শ্যামনগর উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

ঝাউডাঙ্গার মোহনপুরে বাড়িতে দুর্ধর্ষ চুরি তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকার মোহনপুর গ্রামে মুকুল আহমেদের বাড়িতে ১৩ ই জুলাই (সোমবার) রাত সাড়ে ৯ টায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মুকুল আহমেদ জানান, তিনি রাত প্রায় ৯টার দিকে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। রাত ১০টার কিছু পরে বাড়ি ফিরে এসে দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা এবং ঘরের দরজার তালা কেটে ফেলা হয়েছে। ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং ঘরের মূল্যবান কাগজপত্র, তিন ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চোরেরা নিয়ে গেছে।

ভুক্তভোগীর দাবি চুরি হওয়া স্বর্ণ, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রীর মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা ।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা এলাকায় চুরি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে রাতের নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews