বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে পুলিশের অভিযানে চুরির অভিযোগে গ্রেফতার-৪ বেতাগীতে সবুজ ভবিষ্যৎ গড়তে ৩৭ নং করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ঝাউডাঙ্গার মোহনপুরে বাড়িতে দুর্ধর্ষ চুরি তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি লালটু গ্রেফতার বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের,উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক শ্যামনগর উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

আশাশুনিতে পুলিশের অভিযানে চুরির অভিযোগে গ্রেফতার-৪

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গত ৮ জুলাই বুধবার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন এর বাড়িতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়। থানায় লিখিত এজাহার দাখিল করেন রিজিয়া খাতুন। থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এস আই আনজির আহমেদ সহ-সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গোয়ালডাঙ্গা গ্রামের বারিক গাজীর ছেলে তামিম ইকবাল,আব্দুল গফুর সরদারের ছেলে শামীম হোসেন,আনারুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম ও চোরাই জিনিস ক্রয় করার অপরাধে মৃত আতিয়ার সরদারের ছেলে ওমর আলী সরদারকে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় ৪৫৭/৩৮০ ধারায় (১৮/১৩৫) মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মালামালের বিষয় ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews