শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের পাহাড়ধসে বিধ্বস্ত দুই পরিবারের পাশে সমাজসেবক মোঃ আব্দুল হামিদ, আর্থিক সহায়তায় ফিরল আশার আলো শ্যামনগরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ভুক্তভোগী পরিবারের সঠিক বিচারের প্রত্যাশা ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন, পিআইও জসীম উদ্দীন ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুরের উপস্থিতি কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ ভোমরা গাজি পাড়া বল ফিল্ডে খেলা দেখতে গিয়ে ১ জন মৃত্যু ৩জন গুরুতর আহত 

শ্যামনগরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ভুক্তভোগী পরিবারের সঠিক বিচারের প্রত্যাশা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান ও দীর্ঘদিন পলাতক আসামি গোলাম রাব্বানীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদরের আবাদের হাটখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত গোলাম রাব্বানী গাবুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাবুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে গোলাম রাব্বানী তাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণ করে। স্বাভাবিক সময়ে শিশুটি বাড়ি না ফেরায় তার নানি তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে রাব্বানীর বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কৌশলে অভিযুক্ত গোলাম রাব্বানী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী শিশুকে প্রথমে শ্যামনগর উপজেলা হাসপাতাল এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয় (জিআর নং-৩৬২/২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি গোলাম রাব্বানী একজন অভ্যাসগত অপরাধী। এর আগেও বিভিন্ন সময় অপরাধ করে অর্থ ও প্রভাবের জোরে সে পার পেয়ে গেছে। এই বর্বরোচিত ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং আসামির শাস্তির দাবিতে সোচ্চার হয়। ঘটনার পর থেকেই আসামি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

মামলা দায়েরের পর প্রাথমিক তদন্ত ও আসামি গ্রেফতারের দায়িত্বে ছিলেন এসআই অভিক বাড়াল। তবে তিনি আসামিকে গ্রেফতার করতে সক্ষম হননি। পরবর্তীতে তিনি বদলি হয়ে গেলে মামলার তদন্তভার পান এসআই আমির। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাতক্ষীরা সদরের আবাদের হাটখোলা বাজার থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত গোলাম রাব্বানী নিজের দোষ স্বীকার করেছে। বর্তমানে সে শ্যামনগর থানা হেফাজতে রয়েছে। আগামীকাল (শুক্রবার) মামলার ফরোয়ার্ডিং দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে আসামির গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। ভুক্তভোগী পরিবারটি অত্যন্ত অসহায় ও দরিদ্র হওয়ায় আর্থিক সংকটের কারণে মামলাটি সঠিকভাবে চালিয়ে নেওয়া নিয়ে তারা শঙ্কিত।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মামলা চালানোর মতো সামর্থ্য তাদের নেই। তাই তারা সরকারের কাছে আইনি সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সরকারি সহায়তায় এই মামলার সুষ্ঠু বিচার এবং আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে সমাজ থেকে এমন জঘন্য অপরাধ নির্মূল হবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews