বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজ (বাংলা) ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। রোববার (২১ জুন) চাঁপাইনবাবগঞ্জ সদরের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লতিফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আলোকিত করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের সাফল্য কেবল বিদ্যালয়ের জন্যই নয়, বরং পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অত্যন্ত গৌরবের। কুইজ ও বিতর্কের মতো মেধাভিত্তিক প্রতিযোগিতায় আমাদের শিশুরা যেভাবে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব লতিফা হক বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বিদ্যালয় প্রশাসন ও শিক্ষক মণ্ডলী সর্বদা সচেষ্ট থাকবে।”

অনুষ্ঠানের শেষ অংশে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনা বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পর্যায়ে কুইজ (বাংলা) প্রথম স্থান অর্জনকারী ৫ম শ্রেণির শিক্ষার্থী আইমান কানিতা ও বির্তক প্রতিযোগিতা দ্বিতীয় স্থান বিজয়ী দলনেতা ৫ম শ্রেণির শিক্ষার্থী জারিন আফরোজ শিফা। অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ, মরিয়ম নেসা ও মোঃ নেয়ামতুল্লাহ। এ সময় বিদ্যালয়ের আরও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews