রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব ” রোবোফিউশন ১.০”  খুলনায় জলাবদ্ধতা নিরসনে কেডিএ লিংক রোড সংলগ্ন নতুন ড্রেন কাজের উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক জাতির মেরুদণ্ড সোজা হবে না বাঁকা হবে সেটা নির্ভর করে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর রাজৈরে   এমপি জাহান্দার আলী জাহান  সুন্দরবনের কেওড়া ফল পুষ্টিগুণে সমৃদ্ধ উপকূলের এক অনন্য প্রাকৃতিক সম্পদ সংবাদ সম্মেলনে চম্পা মল্লিকের অভিযোগ মিথ্যা অপপ্রচার, হামলা ও নিরাপত্তাহীনতায় পরিবার আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার থানায় জিডি তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম গণসংযোগে জনসম্পৃক্ততা বৃদ্ধি মাদারীপুরের ডাসারে পৃথক দুটি সাড়াঁশি অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গোদাগাড়ীতে ৫০ পিস  ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

জাতির মেরুদণ্ড সোজা হবে না বাঁকা হবে সেটা নির্ভর করে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর রাজৈরে   এমপি জাহান্দার আলী জাহান 

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

একটি জাতির উন্নয়ন ও

শিক্ষার উন্নয়ন ছাড়া একটি দেশ একটি এলাকার টেকসই উন্নয়ন কোন ক্রমেই সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।”আপনারা যেভাবে সংসারের দায়িত্ব পালন করেন সেভাবেই শিক্ষার্থীদের দায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

 

শনিবার (৮ আগস্ট) দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

তিনি আরো বলেন,আপনারা শিক্ষকরা একটা অমানুষকে মানুষ করেছেন। মা বাবা সন্তান জন্ম দেয় লালন পালন করেন আর সুশিক্ষায় শিক্ষিত করেন আপনারা। জাতির মেরুদণ্ড সোজা হবে না বাকা হবে সেটা নির্ভর করে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আপনাদের পরিশ্রমের উপর।সেই জায়গায় যদি ব্যার্থ হয়ে থাকি বা থাকেন তাহলে আগামী দিনের রাষ্ট্র মেরামত তো দূরের কথা রাষ্ট্র কিন্তু ভেঙে পড়বে। তাই আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে মেরামত করা সম্ভব।

 

মাদারীপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ বাড়াতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়লে তার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।একটি শিশুর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও পরিবার দুই জায়গারই সমান গুরুত্ব রয়েছে। তাই অভিভাবকদের বিদ্যালয়ের কার্যক্রমে আরও সম্পৃক্ত করতে হবে।”

 

সভাপতির বক্তব্যে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাইরুন নেছা বলেন, সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

“শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করলেই একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব।”

 

রাজৈর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় রাজৈর উপজেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যরা অংশ নেন।

 

সভায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের জন্য মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews