রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব ” রোবোফিউশন ১.০”  খুলনায় জলাবদ্ধতা নিরসনে কেডিএ লিংক রোড সংলগ্ন নতুন ড্রেন কাজের উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক জাতির মেরুদণ্ড সোজা হবে না বাঁকা হবে সেটা নির্ভর করে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর রাজৈরে   এমপি জাহান্দার আলী জাহান  সুন্দরবনের কেওড়া ফল পুষ্টিগুণে সমৃদ্ধ উপকূলের এক অনন্য প্রাকৃতিক সম্পদ সংবাদ সম্মেলনে চম্পা মল্লিকের অভিযোগ মিথ্যা অপপ্রচার, হামলা ও নিরাপত্তাহীনতায় পরিবার আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার থানায় জিডি তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম গণসংযোগে জনসম্পৃক্ততা বৃদ্ধি মাদারীপুরের ডাসারে পৃথক দুটি সাড়াঁশি অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গোদাগাড়ীতে ৫০ পিস  ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার থানায় জিডি

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরা আশাশুনির শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামে খাস সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগে আশাশুনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কামালকাটি গ্রামের রুহুল আমিন সানার ছেলে মোঃ আলামিন সানা।

 

জিডি সূত্রে জানা গেছে,আলামিন সানা একই গ্রামের শ্যামল মণ্ডলের বাড়ির পশ্চিম পাশে ওয়াপদার ভিতরে খাস সম্পত্তিতে প্রায় ১৮-২০ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। সম্প্রতি একই গ্রামের আলহাজ্ব লুৎফর রহমান গাজীর চার ছেলে সিরাজুল,শাহাজান, রফিকুল ও সাইদুল গাজী তাকে ওই স্থান থেকে উচ্ছেদের জন্য চাপ ও ভয়ভীতি দেখিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

জিডিতে আলামিন সানা বলেন,গত ৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়ির সামনে গিয়ে গালিগালাজ করে খাস সম্পত্তি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি দেন। প্রতিবাদ করলে তাকে মারধর,খুন-জখম,মিথ্যা মামলায় হয়রানি এবং ভোগদখলীয় সম্পত্তি দখলের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন অবগত রয়েছেন। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮ আগস্ট আশাশুনি থানায় জিডি করেন আলামিন সানা। জিডি নম্বর-৩৭১, ট্র্যাকিং নম্বর-YW9KJO। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews