বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

চ্যানেল এওয়ান টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন কলারোয়ার আবু রায়হান

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃতি সন্তান ও উদীয়মান সাংবাদিক মোঃ আবু রায়হান জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এওয়ান টিভি’ (Channel a1tv)-এর স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ লাভ করেছেন। পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ চ্যানেলটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেন।

 

মোঃ আবু রায়হান দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলায় সাংবাদিকতার সাথে জড়িত। বর্তমানে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে জেলার জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ এবং ‘ডিএসডি টিভি’ (DSD TV)-র জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তৃণমূলের সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে তার বিশেষ সুনাম রয়েছে।

 

চ্যানেল এওয়ান টিভিতে নতুন পথচলা শুরু করতে পেরে মোঃ আবু রায়হান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

“পেশাগত জীবনে নতুন এই যাত্রা আমার জন্য এক বড় অনুপ্রেরণা। আমার ওপর আস্থা রাখায় চ্যানেল এওয়ান টিভি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। আমি বরাবরের মতোই ন্যায়ের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে পেশাগত দায়িত্ব পালন করতে চাই।”

 

এদিকে, আবু রায়হানের এই সাফল্যে কলারোয়ার সাংবাদিক মহলে আনন্দের জোয়ার বইছে। তার এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে কলারোয়া প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। সহকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, স্যাটেলাইট টেলিভিশনের এই বৃহৎ আঙিনায় আবু রায়হান সাতক্ষীরা জেলার উন্নয়ন ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews