বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ঘর পেয়ে বদলে গেল আলেয়ার জীবন, পাশে দাঁড়ালেন সাঁথিয়ার ইউএনও

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাঊড়ি ইউনিয়নের পুরান ধুলাউড়ি গ্রামের মোছা: আলেয়া খাতুন আলতা নির্বাহী অফিসারের অর্থায়নে একটি বসতঘর পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন অসহায় ও ভূমিহীন আলেয়া খাতুন ভাঙ্গা জরাজীর্ণ ঘরের নিচে কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করা আলেয়ার মুখে এখন স্বস্তির হাসি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে আলেয়া খাতুনের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। ঘর হস্তান্তরের সময় ইউএনও রিজু তামান্না বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ঘর পেয়ে আবেগাপ্লুত আলেয়া বেগম বলেন, “আমি কখনো ভাবিনি নিজের একটা ঘর হবে। আজ আমার মাথা গোঁজার ঠাঁই হয়েছে, এজন্য ইউএনও স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ইউএনও’র এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews