বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

গাবুরায় মেঘা প্রকল্পের জিও বস্তা চুরি উন্নয়নে বারবার থাবা, অতিষ্ঠ এলাকাবাসী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি।

 

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির ছায়া যেন কাটছেই না। এবার মেঘা প্রকল্পের রাস্তার স্থায়িত্ব রক্ষার জন্য ব্যবহৃত ‘প্লেসিং জিও বস্তা’ রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিকার ও দোষীদের গ্রেফতারের দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

 

সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা গেছে, গাবুরার উপকূলে চলমান মেগা প্রকল্পের রাস্তার কাজে ব্যবহৃত জিও বস্তাগুলো একটি চক্র পরিকল্পিতভাবে সরিয়ে ফেলছে। সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির পুকুর থেকে আনুমানিক ২০০ পিস জিও বস্তা উদ্ধার করে। সরকারি সম্পদ এভাবে ব্যক্তিগত পুকুরে পাওয়া যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এলাকাবাসীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও গাবুরা ও সংলগ্ন এলাকায় বাঁধ নির্মাণ ও রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিপূর্বে টিআর, কাবিখা এমনকি দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের মালামাল লোপাটের একাধিক রেকর্ড রয়েছে এই জনপদে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট বারবার পার পেয়ে যাওয়ায় এখন তারা সরাসরি সরকারি প্রকল্পের কাঁচামাল চুরির দুঃসাহস দেখাচ্ছে।

 

রাস্তার ঢাল রক্ষা ও স্থায়িত্বের জন্য জিও বস্তা অপরিহার্য। এগুলো চুরি হওয়ায় বর্ষা মৌসুমে ভাঙনের চরম ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়রা ইউএনও-র কাছে দেওয়া আবেদনে উল্লেখ করেছেন, মালামাল চুরির ফলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং কাজের গুণমান নিম্নমুখী হচ্ছে, যা সরাসরি রাষ্ট্রীয় সম্পদের অপচয়।

 

 

লিখিত অভিযোগে সচেতন এলাকাবাসী দাবি জানিয়েছেন, শুধু মালামাল উদ্ধারই যথেষ্ট নয়; বরং তদন্ত কমিটির মাধ্যমে এই চুরির নেপথ্যে থাকা ‘মাস্টারমাইন্ড’দের শনাক্ত করতে হবে। ভবিষ্যতে এমন অপরাধ রোধে প্রকল্প এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি জোরদারের দাবিও জানানো হয়।

 

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি প্রকল্পের মালামাল চুরির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে উন্নয়নের টাকা নয়ছয় করার সাহস কেউ না পায়।

উপকূলীয় এই জনপদে বারবার উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার এই সংস্কৃতি বন্ধে সরকারের উচ্চপর্যায়ের নজরদারি প্রত্যাশা করছেন গাবুরার সাধারণ মানুষ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews