রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃকামাল উদিন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
সারের অভাবে কৃষকরা আবাদ করতে পারছে না। টাকা পকেটে নিয়ে ডিলারদের কাছে ঘুরেও সার পাওয়া যায় না। যদি খোলা বাজারে সার না পায় তাহলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকদের নিয়ে ইউএনও ও কৃষি অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছে রাজ্জাক নামে এক কৃষক। তার সাথে একাত্মতা ঘোষণা করেছে অন্যান্য কৃষকরাও।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় খুচরা সার বিক্রেতা হিসেবে নিবন্ধিত আইডি ধারীদের সার বরাদ্দ দেওয়ার দাবিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে এ ঘোষণা দেন।

কৃষক রাজ্জাক বলেন, আলু চাষীরা পর্যায়ক্রমে আলু রোপন করবে, পর্যায়ক্রমে আলু তুলে বাজারে বিক্রি করবে। তাহলে দুপয়সা লাভ পাবে। ডিলাররা বাহানা ধরেছে তারা মাসে একদিন সার দিবে। বাকি ২৯ দিন কৃষকরা কোথায় সার পাবে।দ, কার কাছে যাবে। এজন্য সার বিক্রি উন্মুক্ত ভাবে করার দাবি জানান তিনি।

কর্মসূচীতে সংহতি জানিয়ে মহিষমারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমি একজন কৃষক ৩৫-৪০ বিঘা জমিতে আবাদ করি। সারের জন্য ঘুরতে ঘুরতে কৃষকদের প্রতিটি ফসল পিছিয়ে যাচ্ছে, ফলন কম হচ্ছে। এসব দুর করে কৃষকদের কথা ভাবতে হবে। কিন্তু আমাদের কথা শোনার মত কেউ নেই। পকেটে ৩০ হাজার টাকা নিয়ে ঘুরছি কেউ সার দিতে পারছে না।

বড়বাড়ি গ্রামের কৃষক সাদেকুল ইসলাম বলেন, আমি কয়েকদিন বিভিন্ন ডিলারের কাছে ঘুরে সার পায়নি। বার বার সময় দেখিয়ে ঘুরিয়ে হয়রানী করছে ডিলাররা। আমাদের কৃষকদের দাবী আমরা যেন খুচরা সার বিক্রেতাদের কাছে সার পায়। সরকার যেন খুচরা বিক্রেতাদের সার দেয় এটাই কৃষকদের দাবি।

খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলাম বলেন, ২০২৩ সালে জারি করা প্রজ্ঞাপনে বলা আছে বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য ৬০ ভাগ আমাদেরকে দিতে হবে। এটি বাস্তাবায়ন হলে সারের সংকট থাকবে না। কৃষকরা তাদের সুবিধামত সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারবে। আমরা প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতেই রাস্তায় দাড়িয়েছি। তাহলেই সব সমস্যা সমাধান হবে। আমরা অন্য জায়গা থেকে সার নিলে সরকার আমাদের সার জব্দ করছে। তাহলে কিভাবে কৃষকদের সার দিব। ডিলার সার দেয় ১ দিন আর আমরা দিচ্ছি ২৯ দিন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, খুচরা সার বিক্রেতা হাসান আলী সহ সার সংকটে ভুক্তভোগী কৃষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews