1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

কোরবানির প্রকৃত শিক্ষা নিয়ে সমাজে ত্যাগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করকে হবে সাতক্ষীরায় শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

“ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ।” এই শ্লােগানকে ধারন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে।

৩০ মে শনিবার সকাল ১১টায় মোজাফফর গাডেন এন্ড রির্সোটে অনুষ্ঠিত হয়।

 

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন নবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুহা: ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নাযেবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,সহকারী সেক্রেটারি মো:ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারী সাবেক শিবির সভাপতি, মো: ওমর ফারুক,

 

সম্প্রীতির টানে শিকড়ের পানে শ্লোগানে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক শিবিরেন সভাপতি,সেক্রেটারীসহ কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজে ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরকে এগিয়ে আসতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত