বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা

কুলিয়ায় বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন অনৈতিক কর্মকাণ্ডে কপোত কপোতিসহ আটক।

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার:

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন( ৩৩), এর সাথে বহেরা গ্রামের আব্দুল মজিদ সাহাজির বিধবা কন্যা সাদিয়া খাতুন (২৪) এর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বেরসিক জনতা তাদেরকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৩.৩০ ঘটিকার সময়ে বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস কক্ষের ভিতরে। অভিযুক্ত হেলাল উদ্দিন জামালপুর জেলার হারিয়াবাড়ী গ্রামের সাহেব মিয়া ছেলে। জানা যায়, বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন ২ বছর যাবৎ এখানে স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত আছেন। সেই সুবাদে এই বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের দো’তলায় সরকারি কোয়ার্টারে তিনি ফ্যামিলি ছাড়াই রাত্রিযাপন করেন। গ্রামের বাড়িতে তার স্ত্রী সন্তান থাকা সত্বেও তিনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। উৎসুক জনতা তাদের আটকে রেখে গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ ও ১’২ ও ৩ ওয়ার্ডের ইউপি সদস্যা ও কুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান ফতেমা খাতুন এর কাছে হস্তান্তর করেন। সন্ধার পরে ইউপি সদস্যা ও২নং প্যানেল চেয়ারম্যান ফতেমা খাতুন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসানকে জানালে তিনি এস আই আদনান সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্হলে পাঠায়। এব্যাপারে দেবহাটা থানার পুলিশ গ্রাম্যভাবে মিমাংসার পরামর্শ দিয়ে চলে যান। এই রিপোর্ট লেখা পযর্ন্ত এলাকাবাসীর পক্ষ থেকে ছেলে ও মেয়ে বিবাহ করতে রাজি থাকায় উভয়ের সম্মতি ক্রমে বিবাহের প্রস্তুতি চলছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews