
আব্দুল কাদের সিদ্দিকী (মেহেদী) কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রবিউল ইসলাম মুকুল (৩০)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিটারী এলাকার বাসিন্দা এবং লেবার অফিসের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের জ্যেষ্ঠ পুত্র।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রবিউল ইসলাম (মুকুল) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভর্তির সময় সঠিক পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় এবং সাথে কোনো আত্মীয় স্বজন না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ‘বেওয়ারিশ’ হিসেবে শনাক্ত করে মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করে রাখেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। রবিউলের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, যদি কেউ রবিউলকে চিনে থাকেন তবে যেন দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগাযোগ করেন। অবশেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করেন।