বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কাহারোলে প্রাণিসম্পদ উন্নয়নে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায় ,দিনাজপুর জেলা প্রতিনিধি

‎দিনাজপুরের কাহারোল উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মোকলেদা খাতুন মীম,বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সভাপতি, মো:গোলাম মোস্তফা  বাদসা ও সেক্রেটারি  শামিম আলী।

‎অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সার্বিক দিকনির্দেশনা ও বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো আবু সরফরাজ হোসেন। তিনি বলেন, এ ধরনের উপকরণ বিতরণ কর্মসূচি প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে।

‎এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা: মোঃ আসাদুজ্জামান শুভ, যিনি উপকারভোগীদের পশু পরিচর্যা, রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

‎অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কাহারোল, দিনাজপুর। উপকরণ বিতরণ কার্যক্রমে  উপকারভোগী খামারি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews