রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জে সরকারি জায়গা দখল করে নির্মিত ঘর ও চারটি দোকান উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী ব্রিজের উত্তর পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা একটি ঘর এবং উপজেলা মোড়ে সরকারি জমি দখল করে নির্মিত চারটি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাকশিয়ালী গ্রামের মনোয়ার আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। অপরদিকে উপজেলা এলাকায় অনিল কুমার মন্ডল, ওশারেশ আলী, শাহ আলম বাপ্পি ও জ্যোতিষ কুমার দাশ সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। এতে স্থানীয় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারি জমি দখল করে কেউ যেন অবৈধভাবে দোকান বা ঘর নির্মাণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে। সরকারি সম্পদের সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews