বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কালিগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৬৫ পিস ইয়াবাসহ মোটরসাইকেল চোরচক্রের সদস্য শাহিন আলম গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

সাতক্ষীরা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কালিগঞ্জ থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) রাতে পরিচালিত এ অভিযানে মোটরসাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় থানা পুলিশের একটি চৌকস টিম এবং সেনাবাহিনীর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহিন আলম (৩৬) কে আটক করা হয়। তিনি কালিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার দলিল উদ্দিন মোড়লের ছেলে।

 

অভিযানের সময় আটক শাহিনের নিকট থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত।

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “আটক শাহিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।” তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews