বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ 

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি

কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করেন ।

 

২৬শে মে ( মঙ্গলবার) সকাল ১০ টা কালিগঞ্জ উপজেলা প্রাইমারি স্কুল সমিতি অডিটোরিয়ামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয় গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করেন, কালিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে সকাল ১০ ঘটিকায় উক্ত কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় এমপি মহোদয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারী আবু রাসেল আসকারী, মাস্টার সালাহউদ্দিন আহমেদ, শেখ আফতাব উদ্দিন, প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার এমপি বলেন- দেশের মানুষের অধিকার যথাযথ ব্যক্তির নিকট পৌঁছে দেয়া আমাদের একান্ত কর্তব্য বলে আমি মনে করি। দেশের উন্নয়নের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নাই। এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখাশুনা করার পাশাপাশি সেগুলো সঠিকভাবে বুঝে নেওয়া জনগণের দায়িত্ব।

উপজেলা আমীর উপস্থিত সকলকে উক্ত কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews