বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কয়রায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় কোরবানির হাটে গরু নিয়ে যাওয়ার পথে ভটভটি উল্টে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সাত বছরের শিশু সন্তান সহ আরো তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর এলাকার কয়রা পাইকগাছা সড়কে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ঢালী (৩৬)উপজেলার ভান্ডারপোল (বেজপাড়া) এলাকার মাওলানা শামসুজ্জামানের একমাত্র ছেলে।

ঔষধ ব্যবসার পাশাপাশি তিনি বাড়িতে গরু পালন করতেন ।

আহতরা হলেন,নিহতের শিশু পুত্র হাবিব (৭) আব্দুল (৬৫) আতিয়ার (৪০)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ মে মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান ভান্ডারপোল এলাকা থেকে কয়েকটি গরু ভটভটিতে তুলে বামিয়া হাটে বিক্রির জন্য রওনা দেন পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পার্শ্বে কয়রা পাইকগাছা সড়কে পৌছলে গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এ সময় মিজানুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন।আহতদের মধ্যে শিশু হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজিত কুমার বৈদ্য বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তার গলা ও মাথায় গুরুতর যখন রয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews