শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনির চেউটিয়ায় ১ কিঃ মিঃ সড়ক ইট সলিংয়ের দাবিতে মানববন্ধন শতাধিক পরিবারের দুর্ভোগ ঠাকুরগাঁওয়ের গর্ব: লন্ডনের ঐতিহ্যবাহী লিংকন্স ইন থেকে Barrister-at-Law স্বীকৃতি অর্জন করলেন রাণীশংকৈলের কৃতিসন্তান ব্যারিস্টার কামরুজ্জামান কালিয়াকৈর প্রধানমন্ত্রী নির্দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন লক্ষ্যে শুমারি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়  নজরুলের ভিডিও বিতর্ক শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে জামায়াত নেতার পদত্যাগ দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেফতার আশাশুনির শ্রীউলায় ১২ কিলোমিটার কাঁচা সড়কে জনদুর্ভোগ চরমে পাকাকরণে এমপির হস্তক্ষেপ কামনা

আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি

 

আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি দুইজন তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এক আসামিও রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন-বুধহাটা গ্রামের মো.খলিল গাজী ও মোঃ মহাসিন গাজী,শ্রীউলা গ্রামের দাদা কেনা গাজী ও তৌফিক গাজী,বড়দল ডাকঘরের বাইনতলা গ্রামের হাফিজুল সানা,কোদন্ডা গ্রামের মোছাঃ কুলসুম, রামনগর গ্রামের মোঃ রিফাত গাজী এবং বুধহাটা গ্রামের মোঃ রফিকুল ইসলাম।

পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের মধ্যে হাফিজুল সানা ও মোছাঃ কুলসুম তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া মোঃ রিফাত গাজী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার এজাহারভুক্ত আসামি। অন্যরা বিভিন্ন মামলার ও বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান জানান, অপরাধ নিয়ন্ত্রণ,পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews