মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত  তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ উলিপুর, চিলমারী ও রাজারহাটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি অ্যাড. আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’ উদ্বোধন কালিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রধান আসামী মিলনকে ঢাকা থেকে গ্রেফতার  যুগিখালী ইউনিয়নে একটু বৃষ্টিতেই পানিতে নিমজ্জিত ৩নং পাইকপাড়া ওয়ার্ডের একমাত্র রাস্তা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ তালা উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় এ উপলক্ষে পূবালী ব্যাংক তালা উপশাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তালা ভদ্র সুপার মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে গ্রাহকদের অংশগ্রহণে ক্যাশলেস সেবার গুরুত্ব ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি পাটকেলঘাটা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. তিতুমীর রহমান।

অনুষ্ঠানে অতিথি ও গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু।

স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক তালা উপশাখার অফিসিয়াল এডিসি মো. আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার তপন গায়েন, সিনিয়র অফিসার রেজানুল ইসলাম, সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ রুবেল পারভেজ, ডেপুটি জুনিয়র অফিসার মো. হাবিবুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মিল্টন, মোহাম্মদ শাহিন আলম, সাংবাদিক জহর হাসান সাগর, তন্নী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুল জলিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য গ্রাহক।

বক্তারা বলেন, ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর এ সেবা সাধারণ মানুষের ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews