শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রব, সিলেট

 

সিলেটের বিশ্বনাথে নারীকে বাড়িতে পৌছিয়ে দেওয়ার কথা বলে অটোরিকশায় তুলে অন্যস্থানে নিয়ে গণধর্ষণ করেছে চালক ও তার সহযোগীরা।

 

১৪ জুলাই রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের আলমনগর গ্রামের জনৈক মন্তাজ আলীর বসতঘরে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

 

ধর্ষণের শিকার নারী সিলেট এয়ারপোর্ট থানার কালাগুল (সাহেববাজার) এলাকার বাসিন্দা।

 

এ ঘটনায় বুধবার ১৫ জুলাই সকালে ওই নারী বাদী হয়ে ৪ জনের নামে বিশ্বনাথ থানায় একটি ধর্ষণ মামলা করেন |

 

মামলার পর প্রধান আসামি হায়াতেরগাঁও গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে গয়াছ মিয়া গেদাকে (৪৪) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

 

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, ১৪ জুলাই রাত অনুমান ৮ ঘটিকার সময় ছাতক যাওয়ার জন্য দক্ষিণ সুরমার চন্ডিপুল নামক স্থান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করেন।

 

আর এই অটোরিকশাচালক মামলার ৩নং আসামি হায়াতেরগাঁও গ্রামের হাসিব আলীর ছেলে সাইদুর রহমান (৩০)। অটোরিকশায় ওঠার পর তাকে কৌশলে বিশ্বনাথের আলমনগর গ্রামের জনৈক মন্তাজ আলীর বাড়িতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করা হয়।

 

মামলায় বাকি দুই আসামি হচ্ছেন- আলমনগর গ্রামের মৃত আয়না মিয়ার ছেলে আশিক মিয়া (৩০) ও বটতলা গ্রামের ছাদ মিয়ার ছেলে আমির আলী (২৮)। প্রধান আসামিকে গ্রেফতার করা হলেও এজাহারনামীয় ৩ জন আসমী পলাতক রয়েছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করে আদালরে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আর ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews