বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় র‌্যাব-১৫-এর অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার গতকাল থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাফসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ আশাশুনিতে পুলিশের অভিযানে চুরির অভিযোগে গ্রেফতার-৪ বেতাগীতে সবুজ ভবিষ্যৎ গড়তে ৩৭ নং করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ঝাউডাঙ্গার মোহনপুরে বাড়িতে দুর্ধর্ষ চুরি তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি লালটু গ্রেফতার বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের,উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ

গতকাল থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাফসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

লামা (বান্দরবান) প্রতিনিধি

 

বান্দরবানের লামা উপজেলার টিটি অ্যান্ড ডি সি এলাকার বাসিন্দা রাফসান নামে এক কিশোর গতকাল (দুপুরের পর) থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

 

নিখোঁজ রাফসানের পিতা আহসান উল্লাহ। তাদের বাড়ি লামা উপজেলার টিটি অ্যান্ড ডি সি এলাকায়। রাফসান ফাঁসিয়াখালীর কুমারী হাফেজখানায় অধ্যয়নরত ছিলো।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল দুপুরের পর থেকে রাফসানের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

 

কেউ যদি রাফসানকে কোথাও দেখে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত তার বাবা আহসান উল্লাহ-এর মোবাইল নাম্বরে ০১৮৪৯-৯২৪৬৪৯ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

বিশেষ করে লামা-আলীকদম ও চকরিয়া আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতি অনুরোধ, সংবাদটি বেশি বেশি শেয়ার করে রাফসানকে খুঁজে পেতে পরিবারের পাশে দাঁড়ান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews