বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় র‌্যাব-১৫-এর অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার গতকাল থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাফসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ আশাশুনিতে পুলিশের অভিযানে চুরির অভিযোগে গ্রেফতার-৪ বেতাগীতে সবুজ ভবিষ্যৎ গড়তে ৩৭ নং করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ঝাউডাঙ্গার মোহনপুরে বাড়িতে দুর্ধর্ষ চুরি তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি লালটু গ্রেফতার বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের,উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ

উখিয়ায় র‌্যাব-১৫-এর অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

 

কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে।

 

র‌্যাব-১৫ সূত্র জানায়, র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পরোয়ানাভুক্ত আসামি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় আত্মগোপনে রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

 

এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিজস্ব সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি হামিদ মোস্তফা প্রকাশ ফুক্কা (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত হামিদ মোস্তফা, পিতা—দিল মোহাম্মদ। তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪৬-এর ব্লক-বি, সাব-ব্লক-বি/হিল-১০ (এফসিএন-১৭০৭৪১), উখিয়া, কক্সবাজারের বাসিন্দা।

 

র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews