বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় র‌্যাব-১৫-এর অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার গতকাল থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রাফসান, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ আশাশুনিতে পুলিশের অভিযানে চুরির অভিযোগে গ্রেফতার-৪ বেতাগীতে সবুজ ভবিষ্যৎ গড়তে ৩৭ নং করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ঝাউডাঙ্গার মোহনপুরে বাড়িতে দুর্ধর্ষ চুরি তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট ঝাউডাঙ্গায় মাদক মামলার আসামি ডন খালেক আটক পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি লালটু গ্রেফতার বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের,উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ

শ্যামনগরে পরিত্যক্ত স্কুল ভবন ধসে ৬ শ্রমিক আহত

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় ভবনের একপাশ ধসে পড়ে ৬ জন শ্রমিক আহত হয়েছেন।

 

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ চলাকালে হঠাৎ ভবনের একপাশ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত ৬ জন শ্রমিক আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আহতরা হলেন— মোহাম্মদ আলাউদ্দিন (৪২), পিতা: মৃত ফজলু গাজী, গ্রাম: একশোড়া, আনুলিয়া, সাতক্ষীরা; মো. জয়নাল আবেদীন (৩৩), পিতা: মৃত আবু আব্দুল্লাহ, গ্রাম: ফতেকাটি, কয়রা, খুলনা; রানা আহমেদ (২৪), পিতা: আরশাদ আলী, গ্রাম: নারায়ণপুর, কয়রা, খুলনা; জুবায়ের হোসেন (২০), পিতা: সালাম উদ্দিন গাজী, গ্রাম: নারায়ণপুর, কয়রা, খুলনা; মফিজুল ইসলাম (৩৫), পিতা: মৃত বজলুর রহমান, গ্রাম: ফতেকাটি, কয়রা, খুলনা এবং ইদ্রিস আলী (৩৮), পিতা: মৃত রুহুল আমিন, গ্রাম: নারায়ণপুর, কয়রা, খুলনা।

 

এর মধ্যে মোহাম্মদ আলাউদ্দিন ও মো. জয়নাল আবেদীন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বর্তমানে আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।

 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ভবন ভাঙার কাজে নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews