রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছার বাঁকড়ার রেমিটেন্স যোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যু,এলাকায় শোকের ছায়া,   স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার সুন্দরবনে বন রক্ষীর গুলিতে নিহত আমিনুরের পরিবারকে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা  গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা  শপথ নিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির নতুন নেতৃত্ব ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার পাশে খালে গোসল করতে নেমে প্রাণ হারাল ১০ বছরের শিশু এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা। পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসায়  অভিভাবক সমাবেশ

ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসায়  অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি,

ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলার আঁঠারোমাইলে “রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা’র আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানার পরিচালক দুবাই প্রবাসী শাহীদুল ইসলাম। বক্তব্য রাখেন মোহতামিম মাওঃ মফিজুল ইসলাম, মাওঃ আসাদুজ্জামান, হাফেজ মারুফ হোসেন, মাষ্টার সোলাইমান হোসেন, আলেমা মুর্শিদা বেগম, আলেমা নুরজাহান বেগম, আলেমা সালমা বেগম, কামরুনাহার, অভিভাবক সদস্য হাইদুল ইসলাম মোড়ল, মফিজুল ইসলাম মোড়ল, সরদার শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ও সচেতন ভূমিকার ওপর বিশেষ জোর দেন। মতবিনিময় সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শতাধিক ফলজ আম গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews