শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোগী-স্বজনদের নিরাপত্তায় মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েন রাণীশংকৈলে ‘মেসার্স এম এম ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তানোর থানা পুলিশের অভিযানে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। কক্সবাজার সদরে পিকআপের বাম্পারে লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিবন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী, হ্নীলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (সিবিসি)-এর পক্ষ থেকে নতুন শেয়ারহোল্ডারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ, অস্ত্র গোলাবারুদ জিম্মি উদ্ধার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তালা, উপজেলা প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ১০ জুলাই শুক্রবার তালায় উপকারভোগীদের মাঝে নগদ চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।

বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে নির্ধারিত কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় উপকারভোগীদের সুবিধার্থে চেক বিতরণ কার্যক্রম দুটি স্থানে সম্পন্ন করা হয়। এর মধ্যে সকাল ১১টায় তালা এমপি অফিসে এবং বেলা ১২টা ৩০ মিনিটে পাটকেলঘাটা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপকারভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়।

এ কর্মসূচির আওতায় ৪০ জন প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে নগদ অনুদানের চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ-সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, শুরা সদস্য ও সাংবাদিক অধ্যাপক ইয়াছীন আলী সরদার, অ্যাডভোকেট মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা থাকলেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা উপস্থিত থাকতে পারেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews