রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছার বাঁকড়ার রেমিটেন্স যোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যু,এলাকায় শোকের ছায়া,   স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার সুন্দরবনে বন রক্ষীর গুলিতে নিহত আমিনুরের পরিবারকে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা  গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা  শপথ নিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির নতুন নেতৃত্ব ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার পাশে খালে গোসল করতে নেমে প্রাণ হারাল ১০ বছরের শিশু এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা। পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসায়  অভিভাবক সমাবেশ

গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা 

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

মাদারীপুর সদর উপজেলাধীন ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর নদীর দক্ষিণ পাড় মোঃ কালাই হাওলাদারের বাড়িতে (১০ ই জুলাই) দিবাগত গভীর রাতে বসত ঘরের দরজা ভেঙে ৬/৭ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ঘরের ভিতরে প্রবেশ করে ডাকাত রুপে রামদা অস্ত্রসহ কালাই হাওলাদারের ছেলে সৌদি আরব প্রবাসী স্বপন হাওলাদার কে রশি দিয়ে বেঁধে ফেলে স্বপন হাওলাদারের কাছ থেকে একটি আইফোন নিয়ে নেয়। স্বপন হাওলাদার কে ডাকাত দল মারপিট করলে স্বপন হাওলাদারের মা ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসলে সংঘবদ্ধ ডাকাত দল স্বপনের মাকে রশি দিয়ে বেঁধে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। স্বপনের ছোট দুই বোনকেও ডাকাত দল রানদা দিয়ে আঘাত করে তাদের গলায় পরিহিত স্বর্ণের চেইন, আন্টি ছিনিয়ে নিয়ে যায় এবং স্বপনের মায়ের কাছ থেকে তার গলায় পরিহিত স্বর্ণের চেন, এবং দুই টি samsung মোবাইল সহ নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যায়।ডাকাত দল বাড়ীর সবাই কে বেঁধে রেখে যাওয়ার সময় শাশিয়ে যায় এবং বলে যায় আমাদের কথা কারো কাছে বলবি না যদি বলোস পুনরায় তোদের হত্যা করব। তার দুই দিন আগে পাশের বাড়ির মোঃ নুরু হাওলাদারের দুই মেয়ে ঢাকা থেকে বাড়ীতে আসলে ঐ রাতেই নুরু হাওলাদারের ঘরে প্রবেশ করে ডাকাত দল ঘরের সমস্ত মালপত্র নিয়ে যায় এবং ফ্রিজে থাকা সমস্ত মাছ মাংস নিয়ে যায়।

(১১ ই জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায় এ নিয়ে এলাকায় আলোচনা হচ্ছে ইয়াবা,ফেনসিডিল সহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে যুবসমাজ তাদের নেশার টাকা যোগাড় করতে নিয়মিত তারা ছিনতাই চুরি ডাকাতি করে চলছেন।এ ব্যাপারে আঙ্গুল কাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন চুরির ব্যাপারটি আমরা অবগত আছি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইয়াবা ট্যাবলেট এবং ফেনসিডিলিন এর ব্যাপারে আমাদের কোন আপোষ নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews